সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রানীনগরে র‌্যাব কর্তৃক পাঁচজন সন্ত্রাসী আটক

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব’র নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার রানীনগর থানাধীন পশ্চিম বালুভরা এলাকায় কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন-এর নেতৃত্বে একটি চাঁদাবাজ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদান করে নেওয়া মালামাল অফিস টেবিল-২ টি, হুইল চেয়ার -০২ টি, হাতল চেয়ার-০২টি, স্টান্ড ফ্যান-০১টি,

নগদ টাকা-৯,৭৯০ মোটরসাইকেল-০১টি, মোবাইল-০৬ টি, সীমকার্ড- ১০টিসহ লুৎফর রহমান (৪৫), পিতা- মৃত আঃ গফুর শাহ, মাসুম @ নাজমুল হক (৩৪), পিতা- মোঃ জালাল উদ্দিন শেখ, মোঃ নয়ন (৩০), পিতা- মোঃ জালাল, মোঃ রাহিম (২৮), পিতা- আঃ রাজ্জাক, মোঃ আসাদুল হক @ মফিজ (৩৩), পিতা- মৃত মছির উদ্দিন, সর্ব সাং-পশ্চিম বালুভরা, থানা-রানীনগর, জেলা- নওগাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে নওগাঁ জেলার রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামস্থ পশু হাসপাতাল মোড়ের নিকট “ডাক্তার সেবা” নামক একটি জনকল্যানমূলক প্রতিষ্ঠান ম্যানেজারের হতে ২৫,০০০ টাকা চাঁদা গ্রহণ করে এবং আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

উক্ত প্রতিষ্ঠান ৫ লক্ষ টাকা চাঁদা প্রদানে অস্বীকার করায় তারা ম্যানেজারকে বেদম মারধর করে এবং প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেয়। পরবর্তীতে ৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে উক্ত “ডাক্তার সেবা” অফিস হতে টেবিল, ডেক্স, চেয়ার, টাকাপয়সা, ফ্যান, অফিসিয়াল নথিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিগণ এলাকার চাঁদাবাজ সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ চাঁদাবাজী-ছিনতাই করে আসতেছে। তাদের প্রত্যেকের নামে রানীনগর থানায় চাঁদাবাজী, ছিনতাই, খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার রানীনগর থানায় মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris