২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৯ জন আটক মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ১:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৯ জন আটক মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৭ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।

যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং মোঃ বাবুল আকতার(৪৩) কে ২৪পিচ ইয়াবাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং শ্রাবনী সরদার(২০) ও ২নং মোঃ আমিনুল(২৮) কে ০৬লিটার চোলাইমদ এবং ৩নং মোঃ মাহাবুর রহমান(৩৫) কে কোডিনযুক্ত ০৩বোতল মাদকদ্রব্যসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ নজরুল ইসলাম(৩৬) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন