সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ২ জুয়াড়ীসহ ৫ জন আটক চোলাই মদ উদ্ধার

Paris
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় দুই জুযারীসহ ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জুয়ারী হলের শহিদুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২৫)। তাদের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং শাহীন আলম একই গ্রামের ভাদু শেখ এর ছেলে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার এএসআই সনজিব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে দুই জন পালিয়ে যায়। তাদেরকে পলাতক দেখানো হয়েছে ওই মামলায়। অপরদিকে উপজেলাা বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে রফিকুল ইসলামকে ওয়ারেন্ট আসামী হিসেবে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে রোববার দুপুর হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মচমইল রাজবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃরা হলেন শ্রাবণী সরদার (২০) এবং আমিনুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মচমইল রাড়বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়ের সময় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের মৃত আব্দুল এর ছেলে আমিনুল ইসলামকে ৬ বোতল সহ গ্রেপ্তার করে। পরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিদ্যুৎ সরদারের স্ত্রী শ্রাবণী সরদারের ঘর তল্লাসি করে ১৮ বোতল চোলাইমদ উদ্ধার করে পুলিশ। চোলাইমদ বিক্রির দায়ে শ্রাবণী সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।


আরোও অন্যান্য খবর
Paris