সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

Paris
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহনগঞ্জ গ্রামে এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার তাহেরপুর পৌরসভার দক্ষিণ কোয়ালীপাড়া মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪৭) এবং একই এলাকার হরিফলা মহল্লার দবির উদ্দীনের ছেলে সাগর (২৬)।

তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় আটককৃত শহিদুল ইসলাম এবং সাগর একটি চার্জার ভ্যান যোগে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মোহনগঞ্জ গ্রামে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতি রোধ করা হয়।

তাদের দেহ তল্লাসি করা হলে শহিদুই ইসলামের কাছ থেকে ৫পিচ এবং সাগরের কাছ থেকে ৪পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে বাগমারা থানায় নেয় পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris