সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় র‌্যবের অভিযানে আবারো ৪০ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার শেষরাতে পুঠিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আসামী আল-আমিন (২১) রাব্বি হাসান (২১) ও ড্্রইভার আব্দুস সবুর (৪১) কে গ্রেফতার করা হয়।

আল আমিন কুমিল্লা জেলার বামনপাড়া এলাকার মনিরের ছেলে। রাব্বি হাসান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার রাজনের ছেলে ও ড্রাইভার আব্দুস সবুর আলী নওগাঁ জেলার পত্নীতলা থানার আজিজার রহমানের ছেলে। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে একটি সিলভার রঙের প্রাইভেট কারে মাদকদ্রব্যসহ নাটোর হতে রাজশাহী অভিমুখে আসছে। রাত তিনটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুঠিয়া থানাধীর পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর- রাজশাহী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। রাত চারটায় ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই আসামী তিনজন দরজা খুলে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের দায়িত্বরতরা ঘটনাস্থলেই তাদের আটক করে। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris