সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী নগরীতে ২ জুয়ারি আটক

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ২ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী মোঃ আল মামুন শেখ ও মোঃ আবির হোসেন। পুলিশ জানায়, আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক’র নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ জুলাই রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় ২ জনকে আটক করে এবং ৬ জন পুলিশেরর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করে।


আরোও অন্যান্য খবর
Paris