২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ৮:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
চারঘাটে অস্ত্র ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর চারঘাট থেকে আবুল বাসার (২১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। সে পুঠিয়ার দইপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের পূর্ব বালাদিয়াড় এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি গুলিসহ আবুল বাসারকে আটক করে। আটক বাসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন