সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গোমস্তাপুরে সড়কে ডাকাতির অভিযোগে ২ জন আটক

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতি করার সময় দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া-জামবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে এক ভ্যানচালককে গাছের সাথে বেঁধে তার ভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় তার আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে ধরে ফেলে।

পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হল-শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর গ্রামের মৃত সাজাহান আলীর ছেলে শরিফুল( ১৯) ও একই উপজেলার রাঘবপুর গ্রামের মৃত লাইস উদ্দিনের ছেলে তরিকুল (৩০)। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris