সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় বখাটের বিরুদ্ধে এক প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ

Paris
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর (১৮) শ্লীলতা হানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রাতেই বাগমারা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ করে বৃষ্টি হতে লাগে। সে সময় আক্কাস আলী (৩০) নামের এক বখাটে ওই প্রতিবন্ধী কিশোরীর বাড়ির বারান্দায় আশ্রয় নেই।

বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে তার ঘরে প্রবেশ করে এবং জোর পূর্বক কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে খারাপ উদ্দেশ্যে হাত দেয়। এ সময় ওই কিশোরী আত্মচিৎকার দিলে পালিয়ে যায় বখাটে আক্কাস আলী। সে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শংকরপৈ গ্রামের সামসুদ্দীন এর ছেলে। এর আগেও আক্কার আলী আরো অনেক নারীর সাথে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

আক্কাস আলী বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। পারিবারিক কলোহের জের ধরে এটি একটি ষড়যন্ত্র মূলক ঘটনা বলে জানান অভিযুক্ত আক্কাস আলী। এদিকে ঘটনার পর থেকে আক্কাস আলী পলাতক রয়েছেন। রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে বখাটে আক্কার আলী বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতা হানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের (১০) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বখাটে আক্কাস আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris