রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৭ জন আটক মাদকদ্রব্য উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ কবির হোসেন @ শিমুল(২৭) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ এনতাজ আলী(২৬), ২নং মোঃ নবাব সরকার (২৮) এবং ৩নং মোঃ হাসান আল ী(২৮) কে ২.৫০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
