২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বগুড়ায় অস্ত্র-মাদকসহ ২২ মামলার আসামি লস্কর গ্রেপ্তার

প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বগুড়ায় অস্ত্র-মাদকসহ ২২ মামলার আসামি লস্কর গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ার ধুনটে অস্ত্র-মাদকসহ ২২ মামলার আসামি লস্কর প্রামাণিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বেড়েরবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বগুড়া সদর, শাহাজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় লস্কর প্রামাণিকের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ প্রায় ২২টি মামলা রয়েছে। এসব মামলায় লস্কর প্রামাণিক একাধিকবার গ্রেপ্তারও হন। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন।

গত বৃহস্পতিবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে লস্করকে বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় পুলিশ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন