প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ১ জন, ও বাঘা থানা ১ জনকে আটক করে।
যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং নব কুমার রায় (৩৮) এবং ২নং পর্বত রায় (৩২) কে ২৫ লিটার দেশীয় মদ তৈরির উপকরণসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মিকাইল ওরফে কাইল হাজদা (৩৫) কে ৫লিটার চোলাইমদসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ রাকিবুল হাসান @ রাকিব (২৩) কে ৪০পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ মোতাহার হোসেন @ পলিন (৩০) এবং ২নং মোঃ হাসান আলী (৩০) কে ২০বোতল বিদেশী মদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।