বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

মান্দায় বিধিনিষেধ অমান্য করায় ২৮ হাজার টাকা জরিমানা

Paris
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় সরকারি নির্দেশনার কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে ২৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ মামলায় এসব জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, কঠোর বিধিনিষেধ এর পঞ্চমদিনে উপজেলার প্রসাদপুর, ফেরিঘাট, সতিহাট, জয়বাংলা, দেলুয়াবাড়ি, ভোলাবাজার, মৈনম, মঞ্জিলতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিধিনিষেধ অমান্য করায় ৬ মামলায় ২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৩ মামলায় ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে।

ইউএনও আব্দুল হালিম আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সকলের প্রতি আহবান জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris