সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সেই কৃষি কর্মকর্তার স্বামীকে সাত দিনের রিমাণ্ডের আবেদন

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় কৃষি কর্মকর্তা খাদিজা আক্তার হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ড আবেদন করেছেন পুলিশ। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, কৃষি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

পরে আজ সকালে তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিক ভাবে বলেছেন তার উপর আনিত হত্যার অভিযোগ মিথ্যা। আমরা তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। খাদিজা আক্তার (৪০) রাজশাহীর পবা উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে চাকুরি করতেন।

তার স্বামী আব্দুল ওহাব রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। বুধবার দুপুরে থানা পুলিশ তার রহস্যজনক লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন বিকেলে খদিজা আক্তারের মা বাদী হয়ে তার স্বামী আব্দুল ওহাব ও শাশুড়ি রহিমা খাতুনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা (নং ৩২) দায়ের করেন।


আরোও অন্যান্য খবর
Paris