বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

৩০ আসনের গাড়িতে ৪০ নার্স, অর্ধেক নামিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

Paris
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

এফএনএস : স্বাস্থ্যবিধি না মানায় এবার ভ্রাম্যমাণ আদালতের কবলে স্বাস্থ্যকর্মীরা। মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বাসে আসনের অতিরিক্ত যাত্রী নেয়ার সময় ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়ে। অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে বাসটিকে ছেড়ে দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। তবে বাসটিতে স্বাস্থ্যকর্মী বহন করায় তাদের আর্থিক জরিমানা না করে অর্ধেক যাত্রী নামিয়ে দেয়া হয়। কঠোর বিধিনিষেধ পরিপালনের প্রথম দিন সকাল থেকে মিরপুর দারুস সালাম রোডে চলছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দুপুর দেড়টার দিকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ৩০ সিটের একটি মিনিবাস ৪০ জন নার্স নিয়ে যাচ্ছিল। পথে দারুস সালাম রোডে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত বাসটিকে আটক করে চালকসহ যাত্রীদের সতর্ক করেন। আসনের অতিরিক্ত যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালের আরেকটি মিনিবাসে যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে দেখা যায়।

জানতে চাইলে হাসপাতালের মিনিবাসের চালক মাহবুব বলেন, হাসপাতালে গাড়ির সংকট, তাই সকলকে নিয়ে পৌঁছে দিতে বলা হয়েছে। এ কারণে সিটের অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিলাম। বাসের ভেতরে থাকা নার্সরা বলেন, আমাদের এক বাসে যেতে বলা হয়েছে। এ কারণে আমরা ডিউটিতে যাচ্ছিলাম। এ ছাড়া আর কোনো উপায় ছিল না। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, যেখানে স্বাস্থ্যবিধি মেনে দুই আসনে একজনের বসার কথা সেখানে আসনের অতিরিক্ত যাত্রী নেয়া হয়েছে।

আমরা বাস থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়েছি। আরেকটি বাসকে তাদের নিয়ে যেতে বলা হয়েছে। তিনি বলেন, যেহেতু তারা জরুরি অবস্থায় সেবাদানকারী সে কারণে প্রথমবারের মতো কোনো ধরনের আর্থিক জরিমানা করা হয়নি। তবে এ ধরনের অন্যায় বারবার ধরা পড়লে তাদের আইনের আওতায় আনা হবে।


আরোও অন্যান্য খবর
Paris