বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারায় ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ১৪ বোতল ফেন্সিডিল সহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের নাদিরুজ্জামানের ছেলে নাজমুল হুদা লিটন (৩৬), ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লার আনিসুর রহমানের ছেলে মশিউর রহমান (৩৫), পৌরসভার সূর্যপাড়া মহল্লার ইদ্রিস আলীর ছেলে রাজু আহমেদ (২১), পৌরসভার চানপাড়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে নূর আলম (৩৬), গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের মৃত- রমজান আলীর ছেলে সজল সরকার (২৮), এছাড়া মম হোসেন (৩৫) নামের এক জন পালিয়ে গেছে।

পরে তাকে পলাতক আসামী দেখানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রাতেই বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া চৌরাস্তায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করে বাগমারা থানা পুলিশ। তাদের ব্যবহৃত সেই মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তারা চিকাবাড়ির দিক থেকে মাইক্রোবাসটি নিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের অনেকের নামে আগে থেকে মাদকের মামলা রয়েছে। দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris