বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতি বললেন এখন আইন পেশা এক ব্যবসা হয়ে গেছে

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আগে তো আইনজীবীরা ফি নেয়ার সময় টাকাও দেখে নাই। গাউনের পেছনের পকেটে টাকা ঢুকিয়ে দিতো। কিন্তু এখন আইন পেশা এক ব্যবসা হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ‘এমডি শামীম বনাম রাষ্ট্র’ মামলার ভার্চুয়াল শুনানিকালে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আপনাদের অন্তত ১০ ভাগ মামলা ফ্রি করা উচিত (অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য)।

এটা আপনাদের অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক পেশা। এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবছর আইনজীবীদের নতুন করে লাইসেন্স রিনিউ করতে হয় এবং দেখাতে হয় তিনি কতটি মামলা করেছেন। না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করে না।

তখন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, এটা আমাদের এখানে হলেও ভালো হতো। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা যায়। রাষ্ট্র নিযুক্ত (যারা আইনজীবী রাখতে পারেন না, তাদের জন্য নিয়োগ দেয়া হয়) আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় অন্যান্য আইনজীবীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris