বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

শিকগঞ্জে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ মাদকব্যবসায়ী আটক

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্টাফ রিপার্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান মাদকবিরোধী অভিযানে ২ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়ই গাছি গ্রামের মৃত কসেনের ছেলে মারুফ হোসেন (৪২)।

জানা গেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার জানতে পারে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর বাজারে ভোলা মোড়ল’র কসমেটিকের দোকানের সামনে মাদক নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে।

খবরটি পাবার পর দ্রুত ঐ এলাকায় গতকাল সোমবার দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে মারুফকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris