২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলায় আটক ১১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ২৭ জুন ২০২১, ৪:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী জেলায় আটক ১১ জন ও মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।

যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ শফিকুল ইসলাম(৪৫) কে ০১গ্রাম হেরোইন ও ০৪পিচ ইয়াবা এবং ২নং মোঃ আজমল সরকার(৩৬) কে ৩৫ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন