সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী জেলায় মোট আটক ১৯ জন এবং মাদকদ্রব্য উদ্ধার

Paris
Update : বুধবার, ২৩ জুন, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে।

যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি সোনালী হেমরম(২২), ২নং শ্রীমতি আলোতি হাজদা (৪০) এবং ৩নং শ্রী রিতেন হেমরম (৪৮) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে।

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আয়নাল (৪৫) কে ১২লিটার চোলাইমদসহ আটক করে। রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক তানোর থানা এলাকা হতে ১নং মোঃ আকরাম হোসেন(৫০) এবং ২নং মোসাঃ শরিফা বেগম(৪০) কে ২০পিচ ইয়াবা ও ৫০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris