সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কারাগারে মারা যাওয়া তিন মানবতাবিরোধীর আপিল সমাপ্তি ঘোষণা

Paris
Update : বুধবার, ২৩ জুন, ২০২১

এফএনএস : কারাগারে মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল সমাপ্তি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এর আগে এই তিন আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের পর তারা আপিল করেন।

তিন আসামি হলেন- মোসলেম প্রধান, আকমল আলী তালুকদার ও মাহবুবুর রহমান। এর মধ্যে মোসলেম গত বছরের ১৮ সেপ্টেম্বর, আকমল আলী ১৯ জুলাই ও মাহবুবুর রহমান ১৬ অক্টোবর কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বলে সুপ্রিম কোর্টকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। আইনজীবীরা জানান, এ মামলাগুলোর বিষয়বস্তু আর নেই। এ কারণে আপিল বিভাগ আপিলগুলোকে চূড়ান্তভাবে সমাপ্তি ঘোষণা (অ্যাবেটেড) করেছেন।

মোসলেম প্রধান: একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় কিশোরগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের অভিযোগে ২০১৭ সালের ১৯ এপ্রিল মোসলেম প্রধান ও পলাতক সৈয়দ মো. হুসাইনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আকমল আলী: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৮ সালের ১৭ জুলাই মৌলভীবাজারের রাজনগরের মো. আকমল আলী তালুকদারসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগই প্রমাণিত হওয়ায় একটিতে সবাইকে মৃত্যুদণ্ড এবং অপরটিতে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

মাহবুবুর রহমান: মুক্তিযদ্ধের সময় দানবীর রণদা প্রসাদ সাহা (আর পি সাহা) ও তার ছেলে হত্যাকাণ্ডসহ তিনটি গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ২৭ জুন টাঙ্গাইলের মির্জাপুরের মাহবুবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এসব রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল আবেদন করেন।


আরোও অন্যান্য খবর
Paris