২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ ২১ ডিসেম্বর

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ ২১ ডিসেম্বর
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে বিএড, বিএমএড, বিএসএড, বিপিএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের মেধা তালিকা আগামী ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ফলাফল ওইদিন বিকেল ৪টা থেকে এসএমএস-এর মাধ্যমে জানা যাবে। যেকোনো মোবাইল ফোন থেকে হঁ<ংঢ়ধপব>ধঃসঢ়<ংঢ়ধপব>ৎড়ষষ নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) থেকে ওইদিন রাত ৯টার পর ফলাফল জানা যাবে। বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় এনে এ ভর্তি কার্যক্রমের অনলাইন ক্লাস ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়/যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। অর্থাৎ দ্বৈত ভর্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন