সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গোদাগাড়ীতে শিশু সাথে অশালীন আচরণে দায়ে ইমাম আটক

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে শ্রীরামপুর জামে মসজিদের ইমাম মোঃ নিয়াজ উদ্দিনকে (৪০) মেয়ে শিশুর সাথে জোরপূর্বক অশালীন আচরণের আভিযোগে ২ ঘন্টা মসজিদে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে সকাল বেলায় গোগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর জামে মসজিদে আরবী পড়তে আসা ৬ থেকে ৭ বছর বয়সী মেয়ে শিশুদের সাথে জোরপূর্বক অশালীন আচরণ করেন ইমাম।

এ ঘটনায় ইমাম নিজাম উদ্দিনকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এলাকাবাসী বলেন, গোগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর জামে মসজিদে প্রতিদিনের মত সকালে শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান এ ইমাম। গ্রামের বিভিন্ন বয়সের শিশুরা মসজিদে পাঠ গ্রহণ করতে যায়।

এই সময়ে বলিয়াডাইং উপর পাড়া গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে মসজিদের ইমাম মাওলানা মোঃ নিয়াজ উদ্দিন (৪০) কয়েক দিন আগে থেকেই মেয়ে শিশুদের জোর পূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন এবং তিনি নিজেরও শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করান এই শিশুদের দিয়ে। মেয়ে শিশুরা বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে বৃহস্পতিবার সকালে মসজিদ ঘেরাও করে ইমামকে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী।

খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার পুলিশ সদস্যরা ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা পরিক্রিয়াধীন রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে রাজশাহী জেলহাজতে প্রেরণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris