সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অভিযোগ শুনে পরীমনি বললেন ‘তদন্ত হোক’

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

এফএনএস : বোট ক্লাবের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার অভিযোগ উঠেছে খোদ পরীমনির বিরুদ্ধেই। অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেছেন এই মর্মে অভিযোগ করা হয়েছে। তবে পরী বলছেন, ‘পুরোটাই সাজানো ঘটনা’। ঘটনার ৮ দিন পর অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল গণমাধ্যমে বলেন, ‘গত ৭ জুন মধ্যরাতে ছেলে ও নারী সঙ্গীসহ ক্লাবটিতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাঙচুর করেন পরীমনি।

এ সময় পরী ও তার সঙ্গীরা ১৫টি গ্লাস, ৯টি অ্যাশট্রে এবং বেশ কিছু প্লেট ভেঙেছেন।’ এ বিষয়ে পরীমনি বলেন, ‘ঘটনা যদি সত্যিই ৮ তারিখ হতো এবং আমি যদি অপরাধ করেই থাকতাম, তাহলে এতদিন ক্লাব কর্তৃপক্ষ কেন চুপ ছিলেন, কেনই-বা গণমাধ্যমে প্রকাশিত হলো না? এতেই বোঝা যায় এটি সাজানো এবং পরিকল্পিত।’ পরীমনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ভালো নেই উল্লেখ করে বলেন, ‘গত কয়েকদিন ধরেই নানা ধরনের চাপে আছি।

এমন কিছু ব্লেইম করা হবে বলে মনে হচ্ছিল। অনেকেই আমাকে বিষয়টি বলেছেন। আমিও বিষয়টি আঁচ করতে পেরেছিলাম। সত্যি, এবার মনে হচ্ছে আমি ক্লান্ত। আর পারছি না!’ তবে এই নায়িকা বলেছেন তিনি উল্লিখিত তারিখে অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন। সেখানে ‘অপ্রীতিকর কিছু ঘটেনি’ জানিয়ে পরীমনি বলেন, ‘যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তদন্ত করা হোক।’

গত ৯ জুন বোট ক্লাবে গিয়েছিলেন পরীমনি। সেখানে নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজন এই চিত্রনায়িকাকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টা করেন। এ ঘটনায় পরীমনির দায়ের করা মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর অল কমিউনিটি ক্লাবের সভাপতি পরীমনির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ করেন।


আরোও অন্যান্য খবর
Paris