বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

পুঠিয়ায় ২২ জনকে ৩৬৫০০ টাকা জরিমানা

Paris
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাঠে নেমেছেন প্রশাসন। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করায় ২২ জনকে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা সদর, রাজবাড়ি বাজার ও বানেশ্বর হাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন, প্রতিদিনের ন্যায় আজও জনসমাগম ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহারে অনিহা ও সামাজিক স্বাস্থ্য বিধি না মানায় ২২ জনকে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমাণ আদালত । এদের নিকট থেকে মোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত চলাকালিন সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, অধিকাংশ লোকজন এই মহামারিতেও নির্দেশনা অমান্য করছেন।

অধিকাংশ লোকজন অবাধে চলাফেরা করছেন। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসন নিয়মিত মাঠে কাজ করছে। আর আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris