বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা দুলুর দুর্নীতি মামলা ছয় মাসে নিষ্পত্তির নির্দেশ

Paris
Update : সোমবার, ১৪ জুন, ২০২১

এফএনএস : বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলার বিচার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে গতকাল রোববার এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুলুর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। ২০০৭ সালে জ্ঞাত আয় বর্হিভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিলে যায় দুদক। ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন।

এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়। খুরশীদ আলম খান জানান, এ মামলায় বিচারিক আদালতে ৩৩ সাক্ষী হয়ে গেছে। এ অবস্থায় ৩৪৪ এ ওনারা একটি আবেদন করেছেন। যেটি বিচারিক আদালতে খারিজ হয়ে গেছে। গতকাল রোববার হাইকোর্ট বিভাগও উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris