সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

লালপুরে বৌভাতের আয়োজন করায় অর্থদন্ড

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : করোনা পরিস্থিতিতে নাটোরের লালপুরে স্বাস্থ্য বিধি না মেনে বৌভাতের আয়োজন করার জন্য অর্থদন্ডের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বেলা ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ওয়ালিয়া ইউনিয়নের বিভাগ গ্রামে একটি বৌভাত অনুষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করে।

জানা যায়, শনিবার দুপুরে ওই বৌভাত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ ১১শ আত্মীয় স্বজনদের আমন্ত্রন জানায় আয়োজকরা । তাদের ভুড়িভজের জন্য প্রায় ৭মণ ওজনের একটি গরু, তিনটি খাসি ৪২ কেজি ওজনের জবাই করা হয়. ও ৩শ টি সোনালী মুরগীর রোস্ট এর আয়োজন করা হয় বলে জানা গেছে। আমন্ত্রিত অতিথিদের ৩টি প্যান্ডেলে ভুড়িভোজ করানো হয়। আমন্ত্রিত অতিথিদের বেশি ভাগ মানুষের মধ্যে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি না মেনে এতো লোকজন সমাগম করে ধুমধাম করে বৌভাতের আয়োজনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দেয়। স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে বৌভাতের আয়োজকদের অর্থদন্ড করা হয় বলে জানা গেছে। এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন,

গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ১১শ মানুষের সমাগম করে স্বাস্থ্য বিধি না মেনে ধুমধামে বৌভাতের অনুষ্ঠান চলছে। যা করোনা পরিস্থিতিতে দন্ডনীয় অপরাধ । তিনি আরো বলেন, প্রতেক মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কেউ যদি স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে তাঁর বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris