সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

জাতীয় আর্কাইভে সংরক্ষণ হলো তিন মানবতাবিরোধী অপরাধীর মামলার নথি

Paris
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

এফএনএস : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত তিনজনের মামলার যাবতীয় নথিপত্র জাতীয় আর্কাইভসে সংরক্ষণ করা হয়েছে। আন্তর্জাতিক আর্কাইভস দিবস উপলক্ষে গত বুধবার একটি ওয়েবিনারে এসব নথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছে হস্তান্তর করা হয়। নথি হস্তান্তর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এম. সানাউল হক।

তিন মামলার আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম। সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও জামায়াত নেতা মীর কাশেম আলী। তদন্ত সংস্থা জানায়, ২০১৮ সালে ন্যাশনাল আর্কাইভস দিবসে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল কাদের মোল্লা, চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের নিষ্পত্তি হওয়া চারটি মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছিল।

তদন্ত সংস্থায় পরবর্তী মামলার বিচারিক কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তির পর নথিপত্র ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা অব্যাহত রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনার প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচনায় অংশ নেন তদন্ত সংস্থার সমন্বয়ক এম. সানাউল হক।


আরোও অন্যান্য খবর
Paris