২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ৪৫ কেজি গাঁজার গাছসহ এক জন গ্রেফতার

প্রকাশিত: ১০ জুন ২০২১, ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাগমারায় ৪৫ কেজি গাঁজার গাছসহ এক জন গ্রেফতার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ৪৫ কেজি গাজার গাছসহ মনিরুজ্জামান চঞ্চল (৫০) নামের একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বাড়ি মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত খন্দকার আশরাফুল ইসলাম। দীর্ঘদিন থেকে মনিরুজ্জামান চঞ্চল তার বাড়ির দক্ষিণ পাশে ইটের প্রাচীরে ঘেরা জায়গায় গাজা চাষ করে বিক্রয় করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই নূর ইসলাম, এএসআই রাজু আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা ৪৫ টি গাজার গাছ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে চঞ্চল।

পরে গাজার গাছ সহ তাকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনিরুজ্জামান চঞ্চলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন