সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় উদ্ধার হওয়া বিষ্ণমুর্তি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া কালো পাথরের দুটি বিষ্ণমুর্তি পাহাড়পুর জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মহামান্য আদালতের নির্দেশে বিষ্ণমুর্তি দুটি হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিয়ে নওগাঁ বদলগাছির পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিমের নিকট এগুলো হস্তান্তর করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

মুর্তি দুটির মধ্যে একটি গত ৩০ মার্চ উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোনগর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে আব্দুল হান্নানের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এর উচ্চতা ২৭ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ১০ ইঞ্চি। তবে এই বিষ্ণমুর্তিটির ডান পাশের প্রায় অর্ধেক অংশ ভাংগা। অন্যদিকে উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর গ্রামের ইয়ার বক্স প্রামানিকের ছেলে আফজাল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ওই বিষ্ণমুর্তিটি আফজাল গনিপুর ব্রিজের নিচে পায়।

সেখানে থেকে বাড়িতে নিয়ে গেলে পুলিশ সেটা উদ্ধার করে থানায় নেয়। উদ্ধারকৃত বিষ্ণমুর্তিটির মাথা সহ কোমর পর্যন্ত ডান পাশ হইতে নিচ পর্যন্ত ভাংগা। মুর্তিটির ওজন ১ কেজি ৩শত গ্রাম। এর উচ্চতা সাড়ে ৭ ইঞ্চি এবং প্রস্থ সাড়ে ৩ ইঞ্চি। তবে কোন মুর্তিরই আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris