সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

করোনার জাল সনদ বিক্রির মামলায় ৪ জন রিমান্ডে

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এফএনএস : চিকিৎসক সেজে বিদেশগামীদের কাছে করোনাভাইরাসের জাল সনদ বিক্রির অভিযোগে করা মামলায় চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- মো. ইলিয়াস, দীপক চন্দ্র বৈদ্য, জাকির হোসেন এবং নুরনবী। গতকাল বুধবার তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। আদালতের সূত্র মতে, গত মঙ্গলবার চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই হযরত আলী মিলন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশীদ প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আবেদনে বলো হয়, আসামিরা অত্যন্ত চতুর প্রকৃতির। তারা সনদ জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা চিকিৎসক সেজে কোভিড-১৯ এর জাল সনদ তৈরি করে বিদেশগামী ব্যক্তিদের কাছে তা বিক্রি করত। তাদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আরেকটি সংঘবদ্ধ চক্র। তারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে।

এ অপরাধীরা করোনার জাল সনদ তৈরি করে জনগণের ব্যাপক ক্ষতি করছে। প্রতারণার মূল রহস্য উদঘাটন, সনদ জালিয়াতি চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং আসামিদের কাছে থাকা জাল সনদ জব্দ করার জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এর আগে গত সোমবার তেজগাঁও থানাধীন পুরাতন এয়ারপোর্ট রোডের ‘সিএসবিএফ হেলথ সেন্টার’ এর সামনে থেকে তাদের আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris