বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারা মাদকসহ ৫ জন গ্রেফতার

Paris
Update : বুধবার, ৯ জুন, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে মাদক সহ ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল আজতে প্রেরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১০ পিচ ইয়াবা সহ গোয়ালকান্দি ইউনিয়নের হামিদের ছেলে মনির (২৫) এবং মিরফুল ইসলামের ছেলে সোহেল রানাকে (২৬) গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও তাহেরপুর পৌরসভার ভাবনপুর এলাকার মৃত-জুলহাসের ছেলে উজ্জল হোসেন (৩২) কে ১০ গ্রাম গাজা এবং একই এলাকার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত আমির চাঁনের ছেলে দুখু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে র‌্যাবের একটি বিশেষ অভিযানে ৮ কেজি গাজার গাছ সহ উপজেলার পলাসী গ্রামের মজিবুর রহমানের ছেলে এমদাদুল হক (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বাগমারা থানা পুলিশের পক্ষ থেকে যে কোন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবাসায়ী বা সেবনকারীকে ছাড় দেয়া হবে না। এরই মধ্যে যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কোন ছাড় নয় বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris