বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে চারজন আটক

Paris
Update : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : ভিডিও বানানোর অ্যাপ ‘লাইকি’ এর মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে রাজশাহীতে চারজনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে। আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর খোজাপুর গোরস্থান এলাকার তানিশা ওরফে তানি ইসলাম ওরফে বিউটি (২৬),

নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার ভাড়াটিয়া আকলিমা খাতুন বেবী ওরফে ওরফে সুলতানা ওরফে তিশা ওরফে পায়েল (২০), মুশরইল বারোরাস্তার মোড় এলাকার শাকিল হোসেনের ছেলে রাব্বি ওরফে রোমিও (২৩) এবং পবা উপজেলার কানপাড়া গ্রামের মেহেদী হাসান ওরফে ইমন (২০)। গত রোববার বিকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে এদের আটক করে ডিবি পুলিশ।

পরে সোমবার দুপুরে এ বিষয়ে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জানান, লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে এই চারজনকে আটক করা হয়েছে।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অশ্লীলতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১ জুন টিকটকে অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানানোর অভিযোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছিলো নগর ডিবি পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris