সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ জন আটক

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

এফএনএস : ঝিনাইদহের মহেশপুর থেকে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে দেশ প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার উপজেলার শ্যামকুড় গ্রামের একাশিপাড়া ইটভাটার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে পুরুষ দুইজন, নারী একজন এবং শিশু একজন রয়েছে। আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার শীতলপাটি গ্রামের মো. খাজা শেখের ছেলে মো. প্রিন্স শেখ (২১), একই গ্রামের মো. জুনায়েদ মোল্লার ছেলে মো. মুন্না মোল্লা (১৮), মো. কামাল শেখের ছেলে মো. রাকিব শেখ (১৬) ও নোয়া গ্রামের মস্ত গাজির স্ত্রী মোসা. আসমা বেগম (৪০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, ভোরে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সময় কাশেম মিয়ার ইটভাটা এলাকা থেকে অবৈধ প্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris