২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র ১২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৭ জুন ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র ১২ সদস্য গ্রেফতার
বিজ্ঞাপন

এফএনএস : গাজীপুরের টঙ্গী এলাকায় দুইটি পরিবারের ওপর নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র পৃষ্ঠপোষক বাপ্পী ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরবসহ ১২ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। গতকাল রোববার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ‘গতরাতে (শনিবার) র‌্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।’ এ বিষয়ে আজ বিকেলে রাজধানীর কারওয়ার বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন