সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল

Paris
Update : রবিবার, ৬ জুন, ২০২১

এফএনএস : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউসার আলম গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় এই আদেশ দেন।

গত ২৮ এপ্রিল হেফাজতে ইসলামের ডাকা হরতালে সাইনবোর্ড এলাকায় সহিসংতা ও গাড়ি পোড়ানোর ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মামলা মামলা হয় মামুনুলের বিরুদ্ধে। তাছাড়া তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলা, সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা ও ভাংচুরের মামলা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার ছয় মামলায় মামুনুলক ১৮ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। প্রথমে তাকে ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত ১১ মে রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris