সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চাঁদাবাজির মামলায় কারাগারে সাবেক এমপি আউয়াল

Paris
Update : রবিবার, ৬ জুন, ২০২১

এফএনএস : রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত মাসে বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মেজর মোস্তফা কামাল (অব.) এমপি আউয়ালের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৬ মে চার দিনের রিমান্ড শেষে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে ছেলের সামনে শাহীন উদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি এম এ আউয়ালকে গ্রেপ্তার করে র‌্যাব। ২১ মে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৬ মে বিকেলে জমির বিরোধের মিমাংসার কথা বলে শাহীন উদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার পরদিন (১৭ মে) পল্লবী থানায় হত্যা মামলা হয়।


আরোও অন্যান্য খবর
Paris