সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আহমদ শফী হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দাবি

Paris
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

এফএনএস : হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতের শফিপন্থী অনুসারীরা। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আহমেদ শফীর অনুসারীরা।

এছাড়াও আল্লামা শফীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার হিফজ ও মক্তব খুলে দেয়া এবং নিরপরাধ আলেমদের গ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়। এর আগে গত ১২ এপ্রিল আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক উল্লেখ করে হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীসহ দলের ৪৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দেয় পিবিআই। যদিও সেই প্রতিবেদনকে মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত বলে প্রত্যাখ্যান করেছেন বাবুনগরী।

সংবাদ সম্মেলনে ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এবং যাদের নাম আসে নাই- কিন্তু আমরা জানি তারা উস্কানিদাতা এবং এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, আমরা তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে যেটা এসেছে সেটাই বাস্তব। এই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। তাদের আইনের আওতায় ব্যবস্থা নেয়া জরুরি।


আরোও অন্যান্য খবর
Paris