সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইয়াবা বিক্রির অভিযোগে এএসআই গ্রেফতার

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

এফএনএস : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির অভিযোগে ডেমরা থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-নাসির ও এএসআই ইমাম উদ্দিন।

এর আগে গত শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে গতকাল রোববার সকালে র‌্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা (মামলা নং ৪৭) দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর তিনি স্বীকার করেন ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন।

এসব ইয়াবা ট্যাবলেটের মালিক এএসআই ইমাম উদ্দিন। নাসির উদ্দিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।


আরোও অন্যান্য খবর
Paris