সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাকে স্থানান্তর করা হয়। এর আগে গত ১১ মে স্ত্রী হত্যায় নিজের দায়ের করা মামলায় বাদী হিসেবে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ডেকে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। পরে হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই।

এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে ১২ মে আগের মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। একই দিন বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে নতুন আরেকটি হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। সেই থেকে বাবুল আক্তার চট্টগ্রাম কারাগারে অবস্থান করছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris