মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুরে পুকুর সংস্কারের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রশাসনের অনুমতি না নিয়ে পুকুর সংস্কার ও মাটি পরিবহনে রাস্তা নষ্টের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায়, হোজা অনন্তকান্দীতে বিএনপি নেতা তুহিন ইসলাম স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে পুকুর সংস্কারের কাজ করছিলো এবং ওই পুকুর থেকে ট্রাক্টর (কাঁকড়া) গাড়ীর মাধ্যমে মাটি বের করে রাস্তা দিয়ে পরিবহন করে রাস্তা নষ্ট করছিলো।

গতকাল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ হোজা অনন্তকান্দী গ্রামে বিএনপি নেতা তুহিন ইসলামের পুকুরে অভিযান চালিয়ে এসকেভেটর গাড়ী চালকের দুই সহযোগী হোজা অনন্তকান্দী গ্রামের আজিবুর রহমান ও সুমন আলীকে আটক করে। আটকৃত দুই সহযোগীকে ভ্রাম্যমান আদালতে হাজির করে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। পরে জরিমানার অর্থ প্রদানের মাধ্যমে আটককৃতরা মুক্ত হন।


আরোও অন্যান্য খবর
Paris