সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন, চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের চঞ্চল আলীকে ৩ মাস, টাংগন এলাকার মাজাহারুল ইসলামকে ৩ মাস এবং বোয়ালিয়া থানার রানীনগর এলাকার সাইদুল ইসলামকে ৩ মাস ও নাগর আলীকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে উপজেলা জুড়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবন করা অবস্থায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।


আরোও অন্যান্য খবর
Paris