সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় সড়কে মাটি ফেলায় ৬ লাখ টাকা জরিমানা আদায়

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

এফএনএস : রাজশাহী পুঠিয়ায় বিভিন্ন সড়কে পুকুর খননের মাটি ফেলে সড়কে যাতায়াতের দুর্ভোগ সৃস্টি হচ্ছে। সড়কে মাটি ফেলার কারণে তিন জনকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, মোল্লাপাড়া এলাকার বনকুড়ির নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৫২), খোকসা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে নাহিদ ইসলাম (৩২) ও খোকসা গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩১)।

তাপস কুমার নামে স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, এলাকার প্রভাশালীরা পুকুর খনন করে রাস্তার পাশে ও ওপরে মাটি ফেলে রেখে ছিলেন। আর বৃষ্টি হলে পানিতে গোটা সড়ক কাঁদা হয়ে যায়। এতে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে ভীষণ ঝুকিপূর্ণ হয়ে উঠে। পাশাপাশি এলাকার পাকা সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। স্থানীয় লোকজন তাদের মাটিগুলো সরাতে বলা হলেও তারা কোনোরুপ গুরুত্ব দিচ্ছিলেন না। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে পুকুর খননের হিড়িক পড়েছে।

সব পুকুরগুলো খনন করা হয়েছে,উপজেরা প্রশাসন,থানা পুলিশ,ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায়। আর পুকুর খননের মাটিগুলো ইটভাটা কিংবা ব্যক্তিগত বিভিন্ন স্থানে ব্যবহার করার জন্য কিনে নিয়েছে। ঝলমলিয়া বাজার হতে মোল্লাপাড়া বাজার পর্যন্ত মিনি বিশ্বরোড়ের দুইপাশে একাধিক স্থানে মাটি ফেলে রাখতে দেখা গিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মিনি বিশ্বরোডে মাটি ফেলে কাদা করায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করা হয়েছে। পুকুর খননকারীরা যেখানে সেখানে মাটি বহণের কারণে সড়কের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। যারজন্য, তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris