সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাবুনগরীর প্রেসসচিব ফারুকী গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

এফএনএস : হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারেরর বিষয়টি নিশ্চিত করেছেন। লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে। ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সব ধরনের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। তিনি হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যাকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি।

এ ছাড়া তার বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমের মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন।

এতে বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সহিংসতার ঘটনায় বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় সাড়ে চারহাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris