মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার দায়ে ১ জন আটক

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

এফএনএস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২ পরিচয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে মো. রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব-৪। গতকাল শুক্রবার ভোরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মো. রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়। মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক কোম্পানি কমান্ডার এএসপি উনু মং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রুবেল মিয়া হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে। উনু মং জানান, বেশ কিছুদিন ধরে মানিকগঞ্জ এলাকায় নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করে আসছিলেন। বিভিন্ন জনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণভবন থেকে নৌকা প্রতীক এনে দেওয়ার কথা বলেছেন।

আবার কোনো কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন। এছাড়াও ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেইটের ড্রীম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন। এসব অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বেতিলা এলাকার মো. রমজান মোল্লার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র‌্যাব-৪ এর মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের তিনি প্রতারণার কথা স্বীকার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris