মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০০ পিচ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : সোমবার, ১৭ মে, ২০২১

ঈশ্বরদী সংবাদদাতা : পৃথক দুই অভিযানে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা ডিবি পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৩ মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। গত শনিবার রাতে ও রবিবার দুপুরে ঈশ্বরদীর শহরের ফতেমোহাম্মাদপুর, সাহাপুর ও সলিমপুর ইউনিয়নের মিরকামারী থেকে এসব মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। গতকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের সান্টু মালিথার ছেলে হারুন অর রশিদ (৩৫), মোসলেম উদ্দিন সরকারের ছেলে মনিরুল ইসলাম (৩৩), কেরামত মালিথার ছেলে মামুন বিল্লাহ (২৯), সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মনিরুল ইসলাম মনি (৩৪), শহরের ফতোমোহাম্মাদপুর মহল্লার মৃত কামরুদ্দিনের ছেলে আরমান হোসনে গুড্ডু (২৯), নুর মোহাম্মাদ নুরুর ছেলে মোস্তাফিজুর রহমান উজ্জল (২১), পোস্ট অফিস মোড় এলাকার চুনু মিয়ার ছেলে আরাফ ইসলাম অন্তর (২৮)।

পুলিশ সুপার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা এবং চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট এনে ঈশ্বরদীসহ পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা দায়ের করে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris