২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে মামুনুল

প্রকাশিত: ১১ মে ২০২১, ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে মামুনুল
বিজ্ঞাপন

এফএনএস : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে সাম্প্রতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার পৃথক ঘটনায় দুই মামলায় গত ৪ মে মামুনুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৯ এপ্রিল মামুনুলকে মোহাম্মদপুর থানার হামলা, মারধর ও চুরির মামলায় প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৬ এপ্রিল হেফাজতের সমাবেশকে ঘিরে ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এরপর গত ৪ মে তৃতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন