মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশাচালককে থাপ্পড় জামিন হয়নি সেই নির্যাতনকারীর

Paris
Update : সোমবার, ১০ মে, ২০২১

এফএনএস : পুরান ঢাকার বংশালে এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মেরে নির্যাতনের অভিযোগে আটক করা নির্যাতনকারী সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে আসামি সুলতান আহমেদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৫ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক মো. আলী রেজা মামুন আসামিকে হাজির করেন। একইসঙ্গে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার দুপুরের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখান দেখা যাচ্ছে, এক লোক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন। এক পর্যায় দেখা যায় রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ এসে নির্যাতনকারী লোককে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকে ভাইরাল ভিডিও দেখে ওই লোককে আটক করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris