মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় গৃহবধুকে গণধর্ষণ একজন গ্রেফতার

Paris
Update : বুধবার, ৫ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে। গত সোমবার (৩ মে) রাতে উপজেলার কলিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (৪ মে) সকালে ওই গৃহবধু বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ পূর্বক থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এ দিন সকাল ১১ টায় সুরুজ মালিথা নামে এক জনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কলিগ্রাম এলাকার এক শ্রমিক ধান কাটার কাজে কয়েকদিন থেকে নাটোর জেলায় অবস্থান করছেন।

এ সুযোগে একই এলাকার এলু মালিথার ছেলে ঝুন্টু মালিথা (৩৫), রুবান মালিথার ছেলে সুরুজ মালিথা (৩৬) এবং গুলমাল প্রাং এর ছেলে রুজদার (৪২) প্রাং সোমবার রাত সাড়ে ১১ টায় ওই শ্রমিকের বাড়ির প্রধান দরজা (টিন দ্বারা তৈরী) ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় দরজা ভাঙ্গার শব্দ পেয়ে শ্রমিকের স্ত্রী শয়ন কক্ষ থেকে বাইরে বের হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন সকালে গৃহবধূ নিজে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গৃহবধুর ৯ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে সন্তান আছে। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গৃহবধুর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ফরেনসিক পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris