মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি আল্লামা শফি হত্যা মামলার বাদীর

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মাঈন উদ্দিন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তিনি এ জিডি দায়ের করেন। পাঁচলাইশ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক সাদেকা আফরোজা এ তথ্য জানিয়েছেন। উপপরিদর্শক সাদেকা আফরোজা বলেন, গতকাল বিকেলে তিনি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে তিনি কারও নাম উল্লেখ করেননি। সেখানে তিনি উল্লেখ করেন, গত কয়েক ধরে তার বাসার আশপাশে কিছু অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করেন।

যে কারণে তার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’ মাঈন আহমদ প্রয়াত হেফাজত আমির শফীর শ্যালক। শফির মৃত্যুর ঘটনায় গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের তৃতীয় বিচারিক হাকিম আমলি আদালত-৩ তিনি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৬ জনকে আসামি করা হয়, যার সিংহভাগই হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নেতা। মৃত্যুর পর তার পরিবার অভিযোগ তোলেন ওই দিন হট্টগোলের সময় শাহ আহমদ শফিকে মানসিক নির্যাতন করা হয়।

যে কারণে তার মৃত্যু হয়েছে। গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে’ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়। কয়েক দফা সময় নিয়ে পিবিআই সোমবার আদালতে প্রতিবেদনটি দাখিল করে।


আরোও অন্যান্য খবর
Paris